নন্দনিক নদীয়া ভাষা উৎসব ২০২৬ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতাগুলি নদীয়া জেলার ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, শিল্প ও সৃজনশীলতার চর্চাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভাষার শুদ্ধ ব্যবহার, ভাবপ্রকাশের দক্ষতা, যুক্তিবোধ এবং সৃজনশীল চিন্তাকে বিকশিত করাই এই উৎসবের মূল লক্ষ্য।
এই ভাষা উৎসরের অন্তর্গত বিভিন্ন প্রতিযোগিতা—
কুইজ, বস আঁকা, আবৃত্তি, বিতর্ক এবং চিঠি লেখা—এর মাধ্যমে বিভিন্ন বয়স ও শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান, কল্পনা ও প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। প্রতিটি প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, শিল্পবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।
নদীয়া জেলার বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে এই উৎসব বাংলা ভাষার ঐতিহ্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং ভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।